- আমাদের সম্পর্কে
ছাগলনাইয়া কলেজ সমিতির হাত ধরে প্রতিষ্ঠিত ছাগলনাইয়া
সরকারি কলেজটি ছাগলনাইয়া উপজেলার একমাত্র সরকারি কলেজ। এটি শিক্ষা মন্ত্রণালয়ের
অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে উচ্চ মাধ্যমিক ও
স্নাতক (পাস) পর্যায়ে পাঠদানকারী একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এটি ৩.৮2 একর
জমির উপর অবস্থিত। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি ১৯৮৬ খ্রিষ্টাব্দে জাতীকরণ করা
হয়। এটি ছাগলনাইয়া উপজেলাসহ পার্শ্ববর্তী অঞ্চল সমূহের দরিদ্র ও মধ্যবিত্ত
শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনের একমাত্র প্রতিষ্ঠান। এই কলেজে একজন অধ্যক্ষ ও একজন উপাধ্যক্ষসহ মোট
২৪টি ক্যাডারভুক্ত পদ ও প্রয়োজনীয় সংখ্যক ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর পদ রয়েছে।
এই কলেজে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ে প্রায় 1,6০০ শিক্ষার্থী রয়েছে। এই কলেজের
অধীনে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা এবং স্নাতক
পর্যায়ে বি.বি.এস (BBS), বি.এ (BA) ও বি.এস.এস (BSS) শাখায় পাঠদান করা হয়। এই
কলেজে তিনতলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন, ছয়তলা বিশিষ্ট একটি অত্যাধুনিক বিজ্ঞান
ভবন, একটি প্রশাসনিক ভবন, একটি শিক্ষক ডরমেটরি, একটি লাইব্রেরী, একটি কম্পিউটার
ল্যাব, একটি বড় খেলার মাঠ, একটি পদ্মপুকুর সহ মোট দুইটি পুকুর , শহিদ মিনার এবং
কলেজ ক্যাম্পাসে একটি মসজিদ রয়েছে।
- উপাধ্যক্ষ
বিস্তারিত
- গুরুত্বপূর্ণ লিংক
- গুগল ম্যাপ
- অফিসিয়াল ফ্যান পেইজ
- জাতীয় সংগীত

